সুযোগের সদ্ব্যবহার করলেন পারভেজ ইমন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি তুলে নিয়েছেন তিনি। মাত্র ২৮ বলে পৌঁছান এই মাইলফলকে।

জাতীয় দলে অভিষেকের পর ৬ ম্যাচ খেলে কোনো ফিফটি পাননি ইমন। সর্বোচ্চ ৩৯ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ ম্যাচে। আজ ছাপিয়ে গেছেন সেই স্কোরকেও।

নবম ওভারে হায়দার আলির বলে বাউন্ডারি হাঁকিয়ে পঞ্চাশে পৌঁছান ইমন। এর আগের ওভারেই সাঞ্চিত শার্মার বলে তিনটি ছক্কা মারেন তিনি। সব মিলিয়ে ৩ চার ও ৫ ছক্কাহ করেন ফিফটি পূরণ।

এই মুহূর্তে তিনি ব্যাট করছেন ৩২ বলে ৫২ রানে। আর ১০.৩ ওভারে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৭ রান। ইমনের সাথে ৩২ বলে ৫৮ রানের জুটি ভেঙে সদ্যই ফিরেছেন তাওহীদ হৃদয়।

আউট হবার আগে হৃদয় করেন ১৫ বলে ২০ রান। এর আগে আজ শারজায় টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। তামিম ফেরেন ৯ বলে ১০ করে।

সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাসও। ফেরেন ৮ বলে ১১ করে। ৫.১ ওভারে ৪৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন ইমন-হৃদয়।