একাদশে পরিবর্তন আসবে, অনুমেয়ই ছিল। হলোও তাই। দ্বিতীয় ওয়ানডেতে এক বদল এনে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই লিটন দাস ও তাসকিন আহমেদ।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে লজ্জার হারটা বেশ চাপে ফেলে দিয়েছে টাইগারদের। যেখানে স্বাগতিকেরা খেলবে সিরিজ নিশ্চিত করতে, সেখানে সিরিজ বাঁচানোর জন্য মাঠে নামতে হচ্ছে মিরাজদের। খেলা শুরু বেলা ৩টায়।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্যও দিয়েছে সায়। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। দু’টি পরিবর্তন এসেছে একাদশে। লিটন দাসের জায়গায় এসেছেন শামীম হোসেন, তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।