ক্রিকেট পাড়ায় দুঃসংবাদ। আফগান ক্রিকেটার হজরতুল্লাহ জাজাইয়ের পরিবারেই বইছে শোকের ছায়া। মাত্র দু’ বছর বয়সী মেয়েকে হারিয়েছেন বিধ্বংসী এই ব্যাটার।

শুক্রবার (১৪ মার্চ) জাজাইয়ের সতীর্থ করিম জানাত সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদ জানান। তবে ঠিক কী কারণে জাজাইয়ের মেয়ের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

এক ইনস্টাগ্রাম পোস্টে জানাত লিখেন,‘গভীর দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতুল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য আমি গভীরভাবে মর্মাহত।’

এই সময় সমর্থকদের কাছে দোয়া প্রার্থনা করেন জানাত। তিনি বলেন, ‘এই শোকের সময়ে তাদের আপনার প্রার্থনায় রাখুন। হজরতুল্লাহ জাজাই ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।’

উল্লেখ্য, ২০২২ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন জাজাইকন্যা।