নাহিদ রানা এখনো পাকিস্তানের বিমানে উঠেননি আর আসর শুরুর আগেই শেষ লিটন দাসের, চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তবে এর মাঝেই অভিষেক হয়ে গেল রিশাদ হোসেনের। লাহোরের জার্সি গায়ে চেপেছেন তিনি।

আসরে নিজ দলের প্রথম ম্যাচে দর্শক হয়ে থাকলেও আজ (রোববার) দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক হয়ে গেল রিশাদের। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে লাহোর।

আগের ম্যাচে দলে থাকায়া ডেভিড ভিসের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন রিশাদ। দলটির একাদশে আর কোনো পরিবর্তন নেই।

এবারের পিএসএলের ড্রাফটে নাম ছিল সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের মতো তারকাদের। তবে তাদের ছাপিয়ে দল পান তিন বাংলাদেশী; নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।