আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত নেই। তাতেই যেন নড়েচড়ে বসেছে ক্রিকেট বসেছে ক্রিকেট বিশ্ব। বড় ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গুণতে হচ্ছে বড় অংকের লোকসান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, টানা তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত। তবে সাদা পোশাকে সেই সাফল্য আসেনি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই ভারত।

চলতি বছরেই মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ১১ জুন থেকে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে গড়াবে এই ম্যাচ।

আগেভাগেই এই গুরুত্বপূর্ণ ফাইনালে জন্য সেজে উঠছে লর্ডস। কিন্তু ভারত না থাকায় বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই স্টেডিয়াম। কমিয়ে আনতে হচ্ছে টিকিটের মূল্য। এমনটাই জানিয়েছে লন্ডনের দ্য টাইমস।

তারা জানায়, ভারত নেই বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে গিয়ে ৪ মিলিয়ন পাউন্ড লোকসান হতে যাচ্ছে লর্ডসের, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৩ কোটি টাকা!

আগের দু’বারই এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিল ‘মেন ইন ব্লু’-রা। কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছাতেই ব্যর্থ হয়েছে রোহিত শর্মার দল।

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার পথেই ছিল ভারত। কিন্তু শেষ দিকে এসে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ আর অস্ট্রেলিয়ার কাছে তাদের মাটিতে ৩-১ ব্যবধানে সিরিজ হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় তারা।

অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত থাকছে ধরে নিয়ে প্রিমিয়ার রেটে টিকিটের দাম ধার্য করেছিল লর্ডস কর্তৃপক্ষ এমসিসি। ভারতীয় সমর্থকদের কথা ভেবে টিকিটেরবদাম অনেকটাই বাড়িয়ে দেয় তারা।

তবে ভারত ফাইনালে না উঠায় পরিসংখ্যান বদলে যায়। বর্তমানে টিকিটের দাম ৫০ পাউন্ড কমিয়ে আনা হয়েছে। যারা আগে বেশি টাকা দিয়ে টিকিট কিনেছিলেন, তাদের অতিরিক্ত টিকিটের দামও ফিরেয়ে দেয়া হচ্ছে।

জানা গেছে, অতিরিক্ত মূল্য কমিয়ে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে স্ট্যান্ড ভেদে ৪০ থেকে ৯০ পাউন্ড।