দেশের ক্রিকেটে চলতি বছরে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। এ বছর ছয় দেশর সাথে সিরিজ খেলবে টাইগাররা। নিজেদের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হবে শান্তদের ব্যস্ততা। টানা নভেম্বর পর্যন্ত কোনো না কোনো ম্যাচ খেলবে তারা। এর মধ্য দিয়ে ব্যস্ততম সময় পার করবে টাইগাররা।
চলতি মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে শান্তরা। এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আবার জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে সফর করবে টাইগাররা।
এরপর জুলাই মাসে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। এই সিরিজেও শুধু টি-টোয়েন্টি থাকবে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত ও রিজওয়ানরা।
আগস্টে বাংলাদেশে আসবে ভারত ক্রিকেট দল। সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের সাথে। এরপর অক্টোবরে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের।
বাংলাদেশের সিরিজ সূচি
এপ্রিল
বাংলাদেশ-জিম্বাবুয়ে : ২ টেস্ট। হোম সিরিজ।
মে
বাংলাদেশ-পাকিস্তান : ৫ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুন
বাংলাদেশ-শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুলাই
বাংলাদেশ-পাকিস্তান : ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
আগস্ট
বাংলাদেশ-ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
অক্টোবর
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
নভেম্বর
বাংলাদেশ-আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।