প্রত্যাবর্তনের ইতিহাস গড়তে পারল না রিয়াল মাদ্রিদ। শেষ আটে থাকতেই চ্যাম্পিয়নস ট্রফি শেষ বর্তমান চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে দ্বিতীয় লেগেও হেরেছে তারা। ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পা রাখল গানাররা।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার শেষ আটের ফিরতি লেগে আর্সেনালের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লস ব্লাঙ্কোজরা হেরেছে ২-১ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ চারে আর্সেনাল।

ঘুরে দাঁড়ানোর আরো একটি মহাকাব্য রচনার স্বপ্নে মাঠে নামলেও পুরো ম্যাচে ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাদের প্রত্যাবর্তনের গল্প এবার ছিল কেবল মুখে মুখেই।

ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের গল্প লিখতে রিয়ালকে শুরু থেকেই গোলের সন্ধান করতে হতো। চেনা মাঠে ভিনিসিয়ুস-বেলিংহামদের সেই কাজ করতে দেয়নি আর্সেনালের জমাট রক্ষণ। উল্টা-পাল্টা আক্রমণ চালিয়েছে তারা।

এদিন ম্যাচের ৩টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। যদিও ম্যাচে দ্বিতীয় মিনিটেই ভিনিসিউসের ক্রসে জালে বল পাঠান এমবাপ্পে। তবে অফসাইডে থাকায় গোল আসেনি। আর পেনাল্টি মিস করে আর্সেনালকে আক্ষেপে ভাসান সাকা।

কর্নারে উড়ে আসা বল কোর্তোয়া গ্লাভসে জমালেও, মিকেল মেরিনোকে ডিফেন্ডার রাউল আসেন্সিও ফাউল করে বসেন। রেফারি অবশ্য শুরুতে দেখেননি; তবে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি।

যদিও সুযোগটি যদিও হেলায় হারান সাকা। ইংলিশ ফরোয়ার্ডের দুর্বল স্পট কিকে আটকে দলকে লড়াইয়ে রাখেন কোর্তোয়া। প্রথমার্ধে কোনো গোলই আসেনি।

গোলের জন্য হন্যে হয়ে ওঠা আনচেলত্তি ৬১ মিনিটে তিন বদলি নামান। তবে তাতে হিতে বিপরীত হয়। ৬৫ মিনিটে উল্টা গোল করে বসে আর্সেনাল। মেরিনোর দারুণ এক থ্রু চোখের পলকে ছুটে গিয়ে কোর্তোয়ার মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন সাকা।

তবে ২ মিনিটের মধ্যে গোল শোধ দিয়ে নিভু নিভু আশার প্রদীপ জ্বালিয়ে রাখেন ভিনিসিউস। ভুল পাসের খেসারত দিতে হয় আর্সেনালকে। সালিবাকে দাভিদ রায়া বল পাস দিলেও তিনি বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। সুযোগ পান ভিনিসিউস।

তবে সেখানেই শেষ। রিয়াল মাদ্রিদ আর গোলের মুখ দেখেনি। উল্টা যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরো একটা গোল হজম করে বসে তারা। রিয়ালের কফিনে শেষ পেরেক মেরে দেন মার্তিনেল্লি। ২-১ গোলে ম্যাচটাই হেরে যায় রিয়াল।

রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ২০২০ সালে করোনা মহামারির সময়ে। অন্যদিকে আর্সেনাল শেষবার সেমিফাইনালে উঠে গত ২০০৯