প্রত্যাশিতদের নিয়েই কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন তিন নাম থাকলেও চমক বলা যায় না। পারফর্ম করেই দলে এসেছেন স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান ও বো ওয়েবস্টার।
গত বছর বর্ডার গাভাস্কার সিরিজে নাথান অভিষেক হয় স্যাম কনস্টাসের। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট ওপেনার হিসেবে দলে ঢুকেই চমকে দেন তিনি। ব্যাট যা করেছিলেন, তা নিশ্চিতভাবেই টেস্ট ক্রিকেট দীর্ঘদিন মনে রাখবে।
অন্যদিকে একই সিরিজে অভিষেক হয় বো ওয়েবস্টারের। দারুণ পারফর্ম করেন তিনিও। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় কুনেমানের। ১৬ উইকেট নিয়ে জিতেন সিরিজ সেরার পুরস্কার।
তাদের নিয়েই এবার নতুন চুক্তি তালিকা তৈরী করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ এছাড়া চোট কাটিয়ে ফেরা মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন। আছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়ন।
মঙ্গলবার (১ এপ্রিল) প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ২৩ ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি তালিকা :
প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, নাথান লায়ন, আলেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, ঝাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথুও কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।