শুরুটা দারুণ করেছিলেন তানজিদ তামিম। আরব আমিরাতের বিপক্ষের ছন্দটা টেনে এনেছিলেন লাহোরেও। চার-ছক্কায় মাতিয়ে তুলছিলেন। তবে ইনিংটা বড় হয়নি, ১৭ বলে ৩১ রানে থামতে হলো তাকে।
তামিমকে ফেরান হাসান আলি। এর আগে আরেক ওপেনার পারভেজ ইমনকেও ফেরান এই পেসার। ৫ বলে ৪ করে ফেরেন ইমন। ৪ ওভারে ৩৭ রানে দুই ওপেনারকে হারালো বাংলাদেশ।
এউ মুহূর্তে দলকে টানছেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। লিটন ৬ ও হৃদয় ব্যাট করছেন ৪ রানে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৫।
উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে সালমান আগার দল।
যেখানে বড় পুঁজি গড়ে পাকিস্তান। বাংলাদেশের সামনে দাঁড় করিয়ে দেয় পাহাড়সম লক্ষ্য। আগে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তুলে স্বাগতিকেরা। জয়ের জন্য এখনো টাইগারদের প্রয়োজন ১৫৭ রান।