৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পর্তুগালের জোয়ান্না চাইল্ডের। এই বিরল কীর্তির মাধ্যমে ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

নরওয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পর্তুগাল নারী দলে অভিষেক হয় তার। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে অভিষেক হওয়া খেলোয়াড় তিনি।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর ১৪৫ দিন) এবং কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুরকে (৬২ বছর ২৫ দিন) পেছনে ফেলেছেন জোয়ান্না। গেল ৭ এপ্রিল অভিষেক হয় তার।

তবে জিব্রাল্টারের স্যালি বার্টনের রেকর্ড ভাঙতে পারেনি কেউ। বার্টন এখনো টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে অভিষেক করা খেলোয়াড়। যিনি ৬৬ বছর ৩৩৪ দিনে অভিষেক করেছিলেন।