পাকিস্তানে ভারী মৌসুমি বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে আটকা পড়েছেন আরো অনেকে।

আজ শুক্রবার দেশটির দুর্যোগ কর্তৃপক্ষের বরাত দিয়ে পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রাকৃতিক দুর্যোগটিতে পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ১৬ জন এবং পাকিস্তান-শাসিত কাশ্মিরে সাতজন নিহত হয়েছেন। সূত্র : বাসস