ইসরাইলের সুপ্রিম কোর্ট দেশটির গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিল। তবে এর বিরুদ্ধে আপিল হওয়ায় আদালত তা পর্যালোচনা না করা পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট এক আদেশে জানিয়েছে, ‘আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না।’

এই আদেশ যতক্ষণ না আদালতে আপিল পেশ করা হয়, ততদিন তা কার্যকর থাকবে। আপিল জমা দেয়ার শেষ সময় ৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আসে কয়েক ঘণ্টা পর, যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে শিন বেত নিরাপত্তা সংস্থার প্রধান রোনেন বারকে বরখাস্ত করার অনুমোদন দেয়।

সূত্র : আল জাজিরা