ইসরাইল হায়োমের বরাতে আল জাজিরা আরবি জানিয়েছে, ইসরাইলের কারা পরিষেবা ম্যাডলিন কর্মীদের গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যে রামলে অবস্থিত গিভন কারাগারে তাদের জন্য আলাদা সেল প্রস্তুত করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে আরো জানানো হয়, ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির কারাগারে নতুন কিছু কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে কারাগারে কোনো ধরনের যোগাযোগ ডিভাইস, রেডিও ও টেলিভিশন নিষিদ্ধ করা এবং যেকোনো ফিলিস্তিনি প্রতীক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশনা।

এই পদক্ষেপগুলো ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরাইলি দমন-পীড়নের নতুন দিক হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট আই