ইসরাইলের বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণ-বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছেন।
ল্যাপিড অভিযোগ করেছেন, নেতানিয়াহু সরকারের ‘কোনো লাল রেখা নেই’ এবং এটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিপদজনক।
ল্যাপিড এক্সবার্তায় উল্লেখ করেন, ‘সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে, ‘যথেষ্ট হয়েছে!’
তিনি জনগণকে রাস্তায় নেমে আসার জন্য আহ্বান জানিয়ে আরো বলেন, ‘এই সময়টি আমাদের সময়। এটিই আমাদের ভবিষ্যত। এটিই আমাদের দেশ।’
ল্যাপিড গতকাল নেতানিয়াহুর পদত্যাগের জন্য দাবি জানিয়েছিলেন। তিনি দাবি করেছেন, ইসরাইল সরকার তার উপর আস্থা হারিয়ে ফেলেছে।
ল্যাপিডের এই মন্তব্যগুলো ইসরাইলি রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং দেশব্যাপী গণ-বিক্ষোভের এক নতুন পর্যায়ের সূচনা হতে পারে।
সূত্র : আল জাজিরা