কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, গাজায় ইসরাইল যত বেশি নৃশংসতা চালাবে, তত বেশি ফিলিস্তিনি তরুণ-তরুণী হামাসে যোগ দেবে। তার মতে, হামাস কখনো শেষ হবে না।
বারাকাত আল জাজিরাকে বলেন, পাঁচ দিনে প্রায় ৬০০ জনকে হত্যা এবং কয়েক সপ্তাহের জন্য উপত্যকায় সকল সাহায্য বন্ধ করে দেয়ার পর হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি পুনরায় শুরু করার কোনো আস্থা নেই।
এদিকে, মধ্যপ্রাচ্যের জন্য মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার কথা উল্লেখ করেননি, যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
তিনি আরো বলেন, ‘আমি মনে করি তারা (ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র) বন্দীদের বের করে আনার উপর খুব বেশি মনোযোগী। তারপর তারা ফিলিস্তিনিদের জন্য সব ধরনের অযৌক্তিক প্রস্তাব নিয়ে কথা বলবে।’
সূত্র : আল জাজিরা