তুরস্ক গাজায় যুদ্ধবিরতি পুনঃস্থাপন এবং নিরীহ মানুষ হত্যা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে। মঙ্গলবার এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক ইফতার মাহফিলে এরদোগান বলেন, ‘তুরস্ক গাজার জনগণ এবং আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে আছে... আমরা গণহত্যা বন্ধ করতে এবং শান্তি ও যুদ্ধবিরতি পুনঃস্থাপনের জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখব।’

এর আগে ইসরাইলি বিমান হামলায় গাজায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র : রয়টার্স