ইসরাইল ও যুক্তরাষ্ট্র হামাসকে গাজার যুদ্ধবিরতি ব্যর্থ করার জন্য দোষারোপ করলেও ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বার বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার আসলে কখনোই যুদ্ধবিরতি চায়নি।
রনেন বার জানান, নেতানিয়াহু গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেও তিনি সত্যিকারের কোনো চুক্তি করতে চাননি।
দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজ-এর বিশ্লেষক মোহামাদ এলমাসরি বলেন, যুদ্ধ আবার শুরু করার আসল কারণ স্পষ্ট। যদি ইসরাইল প্রচুর মানুষ হত্যা করতে পারে এবং গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে, তাহলে তাদের আশা থাকবে যে শেষ পর্যন্ত তারা গাজা ফাঁকা করতে পারবে।
তিনি আল জাজিরাকে আরো বলেন, এই আগ্রাসন হামাসকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না। তারা হামাসকে সামরিকভাবে নির্মূল করতে পারবে না। অনেক ইসরাইলি বিশ্লেষক, কর্মকর্তা ও সাবেক কর্মকর্তারাও একই কথা বলেছেন।
এ থেকে বোঝা যায়, ইসরাইলের এই যুদ্ধ শুধু সামরিক নয়। বরং বড় রাজনৈতিক ও জনসংখ্যাগত পরিকল্পনারও অংশ।
সূত্র : আল জাজিরা