ঢাকা: দেশের অন্যতম জাতীয় দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল ইফতেখার - উল- আলম (অব:)। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

মেজর জেনারেল ইফতেখার - উল- আলম (অব:) দীর্ঘ কর্মজীবনে প্রশাসন, নেতৃত্ব ও সাংগঠনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

মাস্তুল ফাউন্ডেশন জানায়, প্রশাসনিক দক্ষতা, সাংগঠনিক নেতৃত্ব এবং সমাজকল্যাণে দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়েমেজর জেনারেল ইফতেখার - উল- আলম (অব:) এর সংযুক্তি প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। তাঁর দিকনির্দেশনা ও অভিজ্ঞতা দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে।

মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশু, অসহায় পরিবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানবিক সহায়তাসহ বিভিন্ন খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে।

নতুন ডিরেক্টরের দিকনির্দেশনা ও অভিজ্ঞতার মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও প্রভাবশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মেজর জেনারেল ইফতেখার - উল- আলম (অব:) বলেন, “মানবিক সেবা শুধু দান নয়, এটি সমাজের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারব বলে আমি বিশ্বাস করি।”

মাস্তুল ফাউন্ডেশন এর চিফ অপারেটিং অফিসার ফারহানা ইয়াসমিন জানান, “দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে ভিত্তি করে দেশের মানুষের কল্যাণে মাস্তুল ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন উদ্ভাবনী ও টেকসই উদ্যোগ গ্রহণ করে যাবে। এ যাত্রায় মেজর জেনারেল ইফতেখার - উল- আলম (অব:) এর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। এক দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।