আশোয়ার নতুন কমিটি
সভাপতি এম আই চৌধুরী সাধারণ সম্পাদক গোলাম ফারুক
বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছায় পদত্যাগ করায় কমিটি বিলুপ্ত হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি’র দক্ষিণখান ৪৭নং ওয়ার্ড, আর্মি সোসাইটিতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সংগঠন হাউজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (আশোয়া) নতুন কমিটি গঠিত হয়েছে। বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছায় পদত্যাগ করায় কমিটি বিলুপ্ত হয়। পরবর্তিতে প্রফেসর মিজানুর রহমানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের আহ্বায়ক কমিটি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এম আই চৌধুরীকে সভাপতি ও গোলাম ফারুককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের একটি কমিটি গঠন করে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্লট সম্বলিত অত্র এলাকায় বিগত সরকারের সময় অজ্ঞাত কারণে সব ধরনের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর বিভিন্ন মিডিয়ায় এ সংক্রান্ত বৈষম্যের প্রতিবেদন প্রকাশের পর ডিএনসিসি অত্র এলাকার রাস্তাঘাট উন্নয়নে মনযোগী হয়। সে ধারাবাহিকতায় বঞ্চিত এ এলাকার উন্নয়ন এগিয়ে নিতে নতুন কমিটি অন্তর্বর্তী সরকারের অধীন ডিএনসিসি ও অন্যান্য প্রশাসনের সাথে যোগাযোগ করে কাজ এগিয়ে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
কমিটির অন্যদের মধ্যে রয়েছেন সহ সভাপতি- শামসুর রহমান, মিজানুর রহমান খান, এম এ মজিদ, মোশাররফ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক- মাসউদুর রহমান, আকতার হোসেন, তারেক মোহাম্মাদ ফিরোজ। কোষাধ্যক্ষ- অমিরুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক- এস এম এ ফাহিম, দপ্তর সম্পাদক -মাহবুব উল্লাহ, প্রচার সম্পাদক- আব্দুস সোবহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মো: বেলায়েত হোসেন ও মহিলা বিষায়ক ফাতেমাতুজ্জোহরা দিনা প্রমুখ।