দেশের অন্যতম জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার সম্প্রতি খুলনার প্রাণকেন্দ্র ক্লে রোডের ডাকবাংলা মোড়ে তাদের অত্যাধুনিক নতুন শোরুমের শুভ উদ্বোধন করেছে। এই নতুন শোরুমের মাধ্যমে খুলনা অঞ্চলের গ্রাহকদের কাছে বিশ্বমানের পণ্য ও সেবা আরো সহজে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমের পরিধি বাড়াল।
রোববার (১ জুন) উৎসবমুখর পরিবেশে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ক্লাস্টার বিজনেস হেড হোসাইন মো: সাদেক, ব্র্যান্ড ম্যানেজার রনি ফকির মুন্না, খুলনার বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় ক্রেতা, শুভানুধ্যায়ী এবং ব্যবসায়িক অংশীদাররা।
খুলনার নতুন শোরুমটি আধুনিক সুযোগ-সুবিধা, প্রশস্ত প্রদর্শনী এলাকা এবং নান্দনিক ডিজাইনের সমন্বয়ে সাজানো হয়েছে। এখানে স্টেপ ফুটওয়্যারের সকল ক্যাটাগরির মানসম্পন্ন পণ্য, যেমন- পুরুষ, নারী ও শিশুসহ সব বয়সী ক্রেতার প্রয়োজন ও রুচির কথা মাথায় রেখে ট্রেন্ডি ডিজাইন, উন্নত ইনসোল প্রযুক্তি ও আরামদায়ক ফিটিংযুক্ত জুতা প্রদর্শিত হচ্ছে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়, উপহার এবং নানা আকর্ষণীয় অফার।
উদ্বোধনী আয়োজনে স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান বলেন, ‘গ্রাহকের চাহিদা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্টেপ ফুটওয়্যার নিয়মিতভাবে সেবার পরিধি বিস্তৃত করছে। খুলনায় নতুন এই শোরুম সেই ধারাবাহিক প্রয়াসেরই একটি অংশ, যাতে এখানকার ক্রেতারা আরো সহজে বিশ্বমানের পণ্য ও সেবা উপভোগ করতে পারেন। আমাদের লক্ষ্য শুধু মানসম্পন্ন জুতা সরবরাহ করা নয়- বরং প্রতিটি গ্রাহকের জন্য আরাম, আস্থা ও আধুনিকতার অভিজ্ঞতা নিশ্চিত করাও। এই নতুন শোরুম আমাদের সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন।’
অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজাইনের সমন্বয়ে স্টেপ ফুটওয়্যার সবসময় সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ও ব্যতিক্রমী পণ্য সরবরাহ করে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজের সেরা অবস্থান অক্ষুণ্ণ রেখেছে।