মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

ফলে নগদে বাংলাদেশ ব্যাংকের মনোনীত প্রশাসকের কাজ করতে আর বাধা নেই।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

হাইকোর্টের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে স্থগিতের এই আট সপ্তাহ প্রশাসকের কার্যক্রম স্থগিত থাকবে।

এই সময়ের মধ্যে আবেদনকারীকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর ‘নগদে’ প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের স্বতন্ত্র পরিচালক মো: শাফায়েত আলম রিট করেন।

চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি গ্রহণযোগ্য নয় বলে তা খারিজ করে রায় দেন।

হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে শাফায়েত আলম আপিল বিভাগে আবেদন করেন, যা আপিল বিভাগের চেম্বার আদালতে ৭ মে ওঠে।

সূত্র : বিবিসি