মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ-উল-আজহার দীর্ঘ সরকারি ছুটি বিবেচনায় নিয়ে এই সময়সীমা ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দীর্ঘ ছুটির সময় করদাতারা যেন সহজে রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে। সূত্র : ইউএনবি