অর্থোপেডিক সার্জন ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

শনিবার (৩০ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে মাহমুদ উল্লাহ শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে একটা শিক্ষিত জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

শোক বার্তায় পেশাজীবী নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার (৩০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ।

তার দু’ ছেলে ও এক মেয়ে রয়েছে।

মরহুম মাহমুদ উল্লাহ পেশাগত জীবনে রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি