প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে।

আজ রোববার বেলা ১২টা ২৫ মিনিটের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সভা শুরু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি নতুন দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশের পর নির্বাচন কমিশনের সাথে এটিই তাদের প্রথম বৈঠক।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলে আছেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।

রোববার রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ সময় হলেও সম্প্রতি দলটি সময় বাড়ানোর আবেদন করেছে।

এক্ষেত্রে ৯০ দিন আবেদনের সময় বাড়ানোর আবেদন করেছে এনসিপি।

এর আগে, দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়’ নিয়ে আলোচনা হবে।

সূত্র : বিবিসি