বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের পর মানুষ প্রচলিত ধারার রাজনীতি ও নির্বাচন চায় না। মানুষ চায় রাজনীতি ও নির্বাচনে গুণগত পরিবর্তন আসুক। তাই আগামী দিনে দেশে দায়সারা কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।

সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা শহীদদের রক্তের ওপর দিয়ে জনতার প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় বসেছেন। তাই নির্বাচনের পূর্বে জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন। কোনো বিশেষ গোষ্ঠীর মন রক্ষায় অন্যায্য কোনো সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর সাথে বেঈমানী করবেন না।

নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।