জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগান নিয়ে নতুন এ রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।

দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন।