গাইবান্ধার সাঘাটার কচুয়া ইউনিয়নের ৩টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গত ৩ দিনে ৩০টি মানুষের কঙ্কাল চুরি হয়েছে।
বিষয়টি রোববার (২৪ আগস্ট) সকালে স্বজনদের নজরে আসায় এলাকাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়। এ সময় উৎসুক জনতা কবরস্থানগুলোতে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে এই এলাকায় বৃষ্টিপাত হওয়ার সুযোগে চোরেরা নিরিবিলি পাওয়ায় রাতের আঁধারে কচুয়া, সরদার পাড়াসহ পাশের এলাকার বিভিন্ন কবরস্থানের ৩০টি কবর থেকে কঙ্কাল চুরির করে নিয়ে যায়। এভাবে কঙ্কাল চুরি হওয়ায় অনেকটা মর্মাহত আত্মীয় স্বজনরা।
স্বজনদের দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা গ্রামের সবাইকে নিয়ে কবর পাহারা দেয়ার ব্যবস্থা করা হোক। নিজের স্বজনদের মৃত্যুর পর তাদের একমাত্র শেষ জায়গা থেকে যদি লাশ চুরি হয়, তাহলে আর কী থাকলো। তারা অন্যান্য কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
তবে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ আসেনি। এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।