বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের অপারেশন করতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে স্ত্রীসহ ঢাকা থেকে রওনা হয়েছেন তিনি।
ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার চিকিৎসা করানোর কথা রয়েছে।
গত রোববার (১১ মে) ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাংকক যাচ্ছেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা ফখরুল দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।