বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের ভোটে সভাপতি পদে ফাহমিদা আহমেদ ও সাধারণ সম্পাদক পদে লাবিন রহমান নির্বাচিত হন।

অনুষ্ঠানের পুরাতন কমিটি ও সাধারণ সদস্যরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সেইসাথে ভবিষতে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি শিরীন সুলতানা, শারমীন রিনভী ও জুনান নাশিত, যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা ও শারমিন আজাদ, কোষাধ্যক্ষ শাহনাজ পলি, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক মোর্শদা খান লিপি, প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম, প্রচার সম্পাদক ফারজানা জবা, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আঁখি এবং কার্যনির্বাহী সদস্য পদে জাবালুন নূর, মোমেনা পপি, সালমা, সোমা ও শাকিলা নির্বাচিত হন।

এছাড়া উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে রাশিদা আমিন, মমতাজ বিলকিস, রোজি ফেরদৌস ও মাহমুদা নির্বাচিত হন।