পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের (পিএনএসবি) নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শিরিন আফরোজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক।
বুধবার পিএনএসবি’র দফতর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রোববার (১৯ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সোসাইটির কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. শিরিন আফরোজ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক। সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশে শিশু কিডনি রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং এ সংক্রান্ত গবেষণামূলক কার্যক্রমকে আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র : বাসস