রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো: রুবেল, মো: নাসিম মাহমুদ, আব্দুল কুদ্দুস, মো: আবদুর রহমান নিপু, জালাল উদ্দিন ভুইয়া জুয়েল, মো: সম্পদ মিয়া, মো: সাইফুল ইসলাম, মো: মেহেদী, মো: আ. মোমিন, মো: জয়নাল আবেদীন, মো: ইউসুফ, মো: শামীম, মো: শাহিন উদ্দিন ফরহাদ, মো: ইনচান, মোসলিম, রনি বেপারী, মো: আজাদ, আব্দুল মজিদ, মো: রুবেল এবং স্বপন দাস।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সূত্র : বাসস