বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বনানী থানাধীন এলাকায় মো: শাহজাহান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
আজ বুধবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভার এলাকায় আন্দোলনে অংশ নেন ২২ বছরের তরুণ মো: শাহজাহান।
এদিন বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন শাহজাহান।
চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের মা সাজেদা ১৮ ডিসেম্বর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সূত্র : বাসস