জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: নুরুল ইসলাম এই আদেশ দেন। চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়েছে।

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ ১০ নেতা এ আবেদন করেছেন।

বাদিপক্ষের আইনজীবী আব্দুল বারী জানিয়েছেন, গত ২৭ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদন করা হলে শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে গতকাল বুধবার আদালত আগামী ৩ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার এ আদেশ দেয়।