শিক্ষা অডিট অধিদফতর কর্তৃক সম্পন্নকৃত অডিটে উত্থাপিত আপত্তি অনুচ্ছেদ ১ ও ১৮-এর ব্রডশিট জবাব দাখিল করার জন্য সংশ্লিষ্ট সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বুধবার মাউশি অধিদফতরের এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে জানানো হয়, শিক্ষা অডিট অধিদফতরের অডিটে যেসব সরকারি কলেজে ১ ও ১৮ নম্বর অনুচ্ছেদে অডিট আপত্তি রয়েছে, সেসব আপত্তির ব্রডশিট জবাব শিক্ষা মন্ত্রণালয়ের অডিট ও আইন শাখায় পাঠাতে হবে।
আদেশে সংশ্লিষ্ট খাতওয়ারী অর্থ ব্যয় হয়ে থাকলে এবং তার প্রয়োজনীয় প্রমাণক ও সংশ্লিষ্ট হিসাবে আপত্তিকৃত অর্থ জমা থাকলে, হালনাগাদ ব্যাংক বিবরণীসহ ব্রডশিট জবাব অবিলম্বে মাউশিতে জমা দিতে অনুরোধ করা হয়েছে।
অধিদফতরের আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষদের এ বিষয়ে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র : বাসস