বাংলাদেশের বিশুদ্ধ পানি খাতে বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং কানাডা ভিত্তিক কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকরপোরেটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষর হয়।
এ সময় বিডার পক্ষে সচিব খন্দকার আজিজুল ইসলাম এবং কোয়েস্ট ওয়াটারের পক্ষে আন্দ্রেয়া ব্যাটিস্টন এমওইউতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় কোয়েস্ট ওয়াটার বাংলাদেশে বিকেন্দ্রীভূত পানি বিতরণ ব্যবস্থা 'অ্যাকোয়াট্যাপ' প্রকল্পসহ বিভিন্ন বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। সূত্র : বাসস