মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ মো: সাইদ হোসেন সাদ্দাম (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী পৌরসভার বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার রোববার রাত ৮টা ২ মিনিটে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাবের দাবি, গ্রেফতার সাইদ হোসেন সাদ্দাম দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।