গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে মিছিল শুরুর আগে ডাকবাংলো মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বক্তৃতা দেন নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, ইসলামীর ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান ।
সমাবেশে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘সন্ত্রাসী ইসরাইলি যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের ওপর হামলা করে হাজারখানেক মুসলমানকে শহীদ করেছে। মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার কারণে ইসরাইল পশুর মতো আচরণ করছে। পবিত্র রমযান মাসে সেহরির সময় হামলা কোনো মুসলমান মেনে নিতে পারে না। জুলুম করে পৃথিবীর বুকে কেউ টিকে থাকতে পারেনি। সাধারণ মুসলমানদের যার যার অবস্থান থেকে এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ফরয হয়ে গেছে।’