আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। দীর্ঘ দেড় যুগ পর উপজেলা শহরে আয়োজিত এ র‍্যালিতে শ্রমিক নেতাকর্মীরা নানা রঙের ফেস্টুন হাতে নিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগান দেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: নাসির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন নান্নুর নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন সুবিদখালী সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুল হালিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি মো: গেলাম ফারুক মুন্সী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজী, যুবদলের আহবায়ক মো: গাজী রাসেদ সামস্, যুগ্ম আহবায়ক মো: নাসির হাওলাদার, সদস্য সচিব মো: গাজী আতাউর রহমান, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো: আবদুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: আবুল বাসার মোকলেচ ও সাধারণ সম্পাদক মো: নাজমুল মৃধা প্রমুখ।