ব্রাহ্মণবাড়িয়ার নবীগরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আওয়াল কুড়িঘর গ্রামের মরহুম সুরুজ আলীর ছেলে বলে জানা গেছে।
নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার দুপুরের দিকে কুড়িঘর গ্রামের পূর্ব পাশে বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, ‘বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যুর কথা শুনেছি। নিহত কৃষকের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া হবে।’