ঠাকুরগাঁওয়ে একটি পুকুরে ভাসতে থাকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার ধুপ পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজ করে ফেরার সময় পুকুরটি হাতমুখ ধুতে যান। এ সময় ভাসতে থাকা অজ্ঞাত লাশটি দেখতে পান তারা । পরে খবর পেয়ে পুলিশসহ সিআইডি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক জানান, অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয়ের শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।