খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচটি আবাসিক হলের তালা ভেঙেছেন ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় তারা হলের তালা ভাঙেন।
এর আগে, দুপুর ১টায় ছাত্ররা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেয়ার অনুরোধ জানান। কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি।
গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আগামী ২ মে আবাসিক হল এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। গত দু’দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটান।