ছয় দফা দাবিতে খুলনায় কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ট্রেন আটকে দেয়ার প্রায় তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, সকাল সোয়া ৯টা ১৫ মিনিটের দিকে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় ট্রেন আটকে দেন তারা। এ সময় খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়।

খুলনার স্টেশন মাস্টার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।