ময়মনসিংহে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক পারাপার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দু’টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই মোড়ে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, ‘ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫) চুরখাই মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এই দম্পতি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।