সিলেট ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘নার্সিং সেবা শুধু একটি পেশা নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত এক মহান ইবাদত। আন্তরিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সাথে রোগীদের সেবা দেয়ার মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব।’
মঙ্গলবার (১২ মে) দুপুরে হাসপাতালের ৩য় তলায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘ডাক্তার চিকিৎসা দেন কিন্তু একজন নার্স দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তুলেন। তাই নার্সরাই হাসপাতালের মূল শক্তি।’
তিনি নার্সদের ধৈর্য, সহমর্মিতা ও পেশাগত নিষ্ঠার প্রশংসা করেন এবং হাসি মুখে মায়া ও যত্ন-মমতায় রোগীদের আরো উন্নত সেবা দিতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের ডিএমএস কর্নেল (অবঃ) ডা: রুকনুল ইসলাম চৌধুরী।
হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো: জহির উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স মাছুম আহমদের যৌথ উপস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিএমএস মেজর (অবঃ) ডা: আব্দুস সালাম চৌধুরী, আইসিইউ ও সিসিইউ ইনচার্জ ডা: মোহাম্মদ মাসউদ গণি, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) অ্যান্ড ইনচার্জ বেলাল হোসাইন, ম্যানেজার (হিসাব) মো: মনিরুজ্জামান, এসএমও ডা: তোফাজ্জল হোসাইন, কাস্টমার কেয়ার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক, ডেপুটি ম্যানেজার অ্যান্ড ইনচার্জ (এইচআর) মো: ইকবাল হোসেন খন্দকার, সিভিল ইঞ্জিনিয়ার মো: ফয়জুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইনচার্জ নজরুল ইসলাম, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, মেট্রন মোসাম্মৎ মর্জিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কাওসার আহমদসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।
অনুষ্ঠানে নার্সদের পক্ষ থেকে আগত সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।