ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন জুনিয়র সহ-সভাপতি এবং সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা।
সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের ফেনী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, চেম্বারের পরিচালক মো: শহীদুল ইসলাম ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহিউদ্দিন খন্দকার, কবি ইকবাল চৌধুরী, প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ফেনী জেলা আন্দোলনসহ জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় ফেনী চেম্বার নির্বাচনে দুই সহকর্মীর বিজয় সাংবাদিক সমাজের জন্য গর্বের বিষয়।
তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ঝিমিয়ে পড়া ফেনী চেম্বার অব কমার্স আবার সরব হবে।