বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২০ আগস্ট) দুপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নগরীর রাজবাড়ী সড়কে মহানগর বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহানগরের সকল ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
এ সময় অন্যদের মধ্যে সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল ইসলাম সরকার, সদস্য সচিব মুশফিকুর রহমান নজরুল, কাউলতিয়া ইউনিট স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলনেতা খন্দকার রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।