বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা হলরুমে উপজেলা আমির মো: নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মো: আলাউদ্দিন সিকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘জুলাই আমাদের চেতনা, আমাদের প্রত্যাশা, এই জুলাইকে আমরা বেহত হতে দেব না। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা বাংলার ছাত্র সমাজ মেনে নিবে না। অবিলস্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

আরো বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের আমির মো: ওমর ফারুক, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মো: শিহাব উদ্দিন, খৈয়াছরা ইউনিয়নে জামায়াতের সভাপতি হাফেজ ইকরামুল হক, মো: নিজাম উদ্দিন প্রমুখ।

পরিশেষে জুলাই শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তিনি কথা শেষ করেন।