নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পিপরুল আখের সেন্টারের পাশে বারনই নদীতে গোসল করতে নেমে মোছা: রিমি খাতুন নামে ৮ বছরের শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা আনুমানিক ৩টার দিকে সে নদীতে গোসল করতে নেমে হারিয়ে যায়।

নিখোঁজ মোছা: রিমি খাতুন পিপরুর সেন্টার এলাকার মো: সাইফুল ইসলামের নাতনী।

বর্তমানে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম নিখোঁজ রিমিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।