চীনের উপহারের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য নীলফামারীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড: মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
বুধবার (৭ মে) দুপুর সাড়ে ৩টার দিকে সদরের দারোয়ানী টেক্সটাইল মাঠ পরিদর্শন করেন তিনি।
সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি যতদূর জানি চীন সরকারের চাওয়া, হাসপাতালটি ঢাকায় হোক। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা চান হাসপাতালটি রংপুর বিভাগে হোক। যেন এ অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পায়। তবে তিনি নির্দিষ্ট কোনো জেলার নাম বলেননি। সেই প্রেক্ষিতে নীলফামারীর এ জায়গাটি প্রাথমিকভাবে প্রস্তাবনা পাঠানো হয়েছিল।’
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, দফতর সম্পাদক আখতারুজ্জামান আকতার প্রমুখ।