খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ডিসিপ্লিন পছন্দক্রম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা আগামী ৬ মে (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে তাদের পছন্দের ডিসিপ্লিন নির্ধারণ করতে পারবেন।
এরপর আর কোনো ধরনের সময় বৃদ্ধি করা হবে না। ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল আগামী ৮ মে বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলেও জানানো হয়।